[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ৭:০০ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে

 ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শনিবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে এই বর্ণিল অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ এই পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান, সৌদি আরব, ফিলিস্তিন, জাপান, জার্মানি এবং কানাডাসহ বিশ্বের প্রায় ৩০টিরও বেশি দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), ইউনেস্কো (UNESCO) ও ইউনিসেফ (UNICEF)-এর মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে বিরোধীদলীয় নেতা বিদেশি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। এই আয়োজনটি কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর