[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ২:২৬ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।


দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১৩ মার্চ) তাকে সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।


জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং কিছু সময়ের জন্য জ্ঞান হারান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


এদিকে মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস স্বামীর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

 

এসআর

সম্পর্কিত খবর