[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

১২ মার্চ বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বা তার দু-এক দিন আগে শুরু

 হতে পারে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করে।


​স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে:


​স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন: অধিবেশনের শুরুতেই সংসদের অভিভাবক হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।


​অধ্যাদেশ উপস্থাপন: অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংসদে পেশ করা হবে।
​শোক প্রস্তাব: প্রথা অনুযায়ী অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হবে।

​গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। উল্লেখ্য যে, ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।


​দীর্ঘ প্রতীক্ষার পর এই সংসদীয় অধিবেশনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর