[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বিঘ্ন ভোটেই ষড়যন্ত্র প্রতিহত করা যাবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩১ পিএম

সংগৃহীত ছবি

ভোটাররা শান্তিপূর্ণ ও বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে এখনও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তবে গত রাতে কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে, যা কাম্য নয়।

তিনি জানান, ভোররাত পর্যন্ত টেলিভিশনের মাধ্যমে যেসব ঘটনার চিত্র দেখা গেছে, সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে নিয়ন্ত্রণে নিয়েছে বলে তাদের বিশ্বাস।


দলের সম্ভাব্য বিজয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, তিনি ফলাফল নিয়ে আশাবাদী।

জয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এসআর

সম্পর্কিত খবর