[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

রাতে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৮ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

এরই মধ্যে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


বুধবার (১১ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত ৮টায় রাজধানীর

বাংলামোটরে অবস্থিত দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।


ভোটের ঠিক আগমুহূর্তে এ সংবাদ সম্মেলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর