[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ৭:৪২ এএম

ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম

গ্যাস–এলপিজির নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম আগের ১,২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১,২৫৩ টাকা করা হয়েছে। এই দাম ঘোষণা করা হয় মঙ্গলবার (২ ডিসেম্বর), যা ঐদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

শুধু গৃহস্থালি এলপি গ্যাস নয়, অটোগ্যাসের মূল্যও সমন্বয় করা হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, নভেম্বর মাসে এলপিজির দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা এবং অটোগ্যাসের মূল্য ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা ঠিক করা হয়েছিল।

 

এসআর

সম্পর্কিত খবর