[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৯:৫৬ পিএম

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

ভুটানের প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে বিদায় জানান।

এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। বিদায়ের আগে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী দেয়া হয় ‘স্ট্যাটিক গার্ড অব অনার’।

সফরকালে দুই দেশ দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে—একটি স্বাস্থ্যসেবা খাতে এবং অন্যটি ইন্টারনেট সংযোগ উন্নয়ন সংক্রান্ত। শেরিং তোবগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

তার কর্মসূচির অংশ হিসেবে উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর