[email protected] শনিবার, ৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ৯:০৩ এএম

বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কারজনিত কাজে আগামী

শনিবার সিলেটের বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রান্সফর্মার মেরামত ও রক্ষণাবেক্ষণ, লাইন উন্নয়ন এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরের বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, সোনার বাংলা আবাসিক এলাকা, আরামবাগ, ফোকাস, জোনাকী, ছড়ারপারসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ কারণে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

 

এসআর

সম্পর্কিত খবর