[email protected] শনিবার, ৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩

মুখ ফসকে ‘শেখ’ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ৬:১৭ এএম

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন।

তার এই যোগদানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা। এরই মধ্যে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে ‘শেখ’ শব্দটি উচ্চারণ করেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই প্রসঙ্গে নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন স্নিগ্ধ। মঙ্গলবার (১১ নভেম্বর) দেওয়া ওই পোস্টে তিনি লেখেন,

“অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষের—যারা গত ১৬ বছরে অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে তাদের সকলের।”

তিনি আরও লেখেন,

“যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বপ্নে-জাগরণে এই নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে।”

স্ট্যাটাসের শেষে স্নিগ্ধ বলেন,

“এই স্বৈরাচার শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই, যতদিন না পর্যন্ত এই খুনি শেখ হাসিনার বিচার হয়।”

এর আগে বিএনপিতে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্নিগ্ধ জানান, তিনি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের কল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করতে চান। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার বেশ কিছু বিষয়ে তিনি সরাসরি কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর