[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার

এম. এ রনী

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৬:২৫ এএম

আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের

সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকা কেজি দরে এবং আতপ চাল ৪৯ টাকায় সংগ্রহ করা হবে।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে ধান ও চাল কেনা শুরু হবে। এই সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

এসআর

সম্পর্কিত খবর