[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩

নৌপরিবহন সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১:৫২ পিএম

সংগৃহীত ছবি

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মোহাম্মদ ইউসুফ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। গত বছরের ১০ নভেম্বর তিনি দুই বছরের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ পান।

সরকারি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

এসআর

সম্পর্কিত খবর