[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

‘ক্যাসিনো ডন’ সেলিম প্রধানসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ৮:৩৭ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর বারিধারায় অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে আলোচিত ‘ক্যাসিনো ডন’ সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, অনুমোদন ছাড়াই সিসা বার পরিচালনার অভিযোগে বারিধারা এলাকা থেকে সেলিম প্রধান ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআর

সম্পর্কিত খবর