[email protected] বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ৯:২১ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই চুক্তি কার্যকর হবে পাঁচ বছরের জন্য। এর ফলে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পাকিস্তান ভ্রমণ করতে পারবেন। একইভাবে পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশ সফর করতে পারবেন ভিসা ছাড়া।

তিনি বলেন, “পাকিস্তানের মতো এর আগে আমরা আরও ৩১টি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি করেছি। এটি আন্তর্জাতিকভাবে একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।”

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ বিষয়ে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক সম্মতিও পাওয়া গেছে।

এসআর

সম্পর্কিত খবর