[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে টাকা-ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ১১:৩৬ এএম

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক পুলিশ প্রধান (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগে প্রাথমিক গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (জনসংযোগ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

২০১২ সালে প্রকাশিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম দিককার অভিজ্ঞতা ও ঘটনা নিয়ে রচিত। কারাগারে বন্দি অবস্থায় (১৯৬৬-১৯৬৯) তিনি এই আত্মজীবনী লেখা শুরু করেন। তবে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বইটি আসলে লিখেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বাধীন ১২৩ সদস্যের একটি দল। এর বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

দুদক মহাপরিচালক বলেন, “গণমাধ্যমে আসা তথ্যের ভিত্তিতে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে।”

তথ্য অনুযায়ী, বইটির প্রকাশনায় বাংলাদেশের নামকরা ইতিহাসবিদ, সাহিত্যিক ও সাংবাদিকরাও সম্পৃক্ত ছিলেন। তবে অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কার্যক্রম চালাচ্ছে দুদক।

এসআর

সম্পর্কিত খবর