[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫ ৮:০৫ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার পতনের পর অনেকেই ভেবেছিল প্রতিপক্ষ নেই, তাই নির্বাচন সহজ হবে।

কিন্তু আমি তখনই বলেছিলাম—আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।”

তিনি বলেন, এক বছর আগে অদৃশ্য শক্তির কার্যক্রম ও নানা ষড়যন্ত্রের কথা সতর্ক করেছিলেন তিনি।

আজকে কি আপনারা আমার কথার অর্থ বুঝতে পারছেন? যতই ষড়যন্ত্র হোক, বিএনপি পরিবারের সব সদস্য যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ আমরা সফল হবো।”

সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এসআর

সম্পর্কিত খবর