[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

ঝড়বৃষ্টির সম্ভাব্য এলাকা:

  • খুলনা
  • বরিশাল
  • পটুয়াখালী
  • কুমিল্লা
  • নোয়াখালী
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

নদীপথে চলাচলে বাড়তি সতর্কতা

নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে—

"পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেট ও সংকেত অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।"

এসআর

সম্পর্কিত খবর