[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩

পবিত্র আশুরা ৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ৯:১৭ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আগামী শুক্রবার (২৭ জুন) থেকে নতুন হিজরি সনের গণনা শুরু হবে। সেই অনুযায়ী, পবিত্র আশুরা পালিত হবে ৬ জুলাই (রোববার)।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে অংশ নেয় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)। এসব সূত্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে মহররম মাসের চাঁদ দেখা গেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন—

  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক
  • ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুস ছালাম খান
  • ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম
  • তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার
  • অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন
  • ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী
  • স্পারসোর চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম
  • আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান প্রমুখ।

এসআর

সম্পর্কিত খবর