[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১ জন, মৃত্যু শূন্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন ২০২৫ ৮:৫৭ এএম

সংগৃহীত ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫১ জন।

তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছেন সবচেয়ে বেশি—৮৬ জন। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, দক্ষিণ সিটিতে ১০ জন, রাজশাহীতে ২ জন এবং খুলনা বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১১১ জন রোগী। এ নিয়ে চলতি বছর দেশে মোট ৬ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৭ হাজার ৭৭ জন। এ বছর এ রোগে প্রাণ হারিয়েছেন ৩০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা, মশা নিধন কার্যক্রম জোরদার এবং প্রাথমিক লক্ষণ দেখা মাত্র চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

এসআর

সম্পর্কিত খবর