[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ১০ জেলায়, নদীবন্দরে ১ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৫ ১১:১২ পিএম

সংগৃহীত ছবি

দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের জারি করা বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে,
রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে

সারা দেশের জন্য ৫ দিনের পূর্বাভাস

এদিকে সারা দেশের জন্য ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাসে জানানো হয়েছে,
ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির অবনতি হলে পরবর্তী সতর্কবার্তা দেওয়া হবে বলে জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর