[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩

এবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন ২০২৫ ১২:৪৮ এএম

সংগৃহীত ছবি

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে।

তবে আগের তুলনায় করের হার বহুগুণে বাড়ানো হয়েছে। অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, শুধুমাত্র বৈধ উৎস থেকে উপার্জিত কিন্তু করবিমুখ অর্থ এই সুবিধার আওতায় আনতে পারবে। অপরাধমূলক কর্মকাণ্ড থেকে প্রাপ্ত অর্থ এই সুবিধার অন্তর্ভুক্ত নয়।

বাজেটে বলা হয়েছে, ঢাকার গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশা এলাকায় ২ হাজার বর্গফুটের বেশি আয়তনের ফ্ল্যাটের জন্য প্রতি বর্গফুটে ২ হাজার টাকা হারে কর দিতে হবে। পূর্বে এই হার ছিল প্রতি বর্গমিটারে ৪ হাজার টাকা, অর্থাৎ করহার প্রায় সাড়ে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে।

ধানমন্ডি, মহাখালী, উত্তরা, বসুন্ধরা, লালমাটিয়া, ক্যান্টনমেন্ট, নিকুঞ্জসহ বিভিন্ন এলাকায় এই হার নির্ধারণ করা হয়েছে সম্পত্তির আয়তন অনুযায়ী—২ হাজার বর্গফুটের বেশি হলে ১ হাজার ৮০০ টাকা, কম হলে দেড় হাজার বা ৬০০ টাকা প্রতি বর্গফুট।

বাজেট ঘোষণার পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে জানায়, এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান ও সংস্কারের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। 

এসআর

সম্পর্কিত খবর