২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর জোর দেওয়া হয়েছে।
সোমবার বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন ভাতা বৃদ্ধি, খাদ্যবান্ধব কর্মসূচির সম্প্রসারণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাস, স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য সরবরাহ এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবার জন্য অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এসব পদক্ষেপ সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও ভাতা বৃদ্ধি:
এই ভাতা বৃদ্ধির ফলে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়বে এবং দৈনন্দিন চাহিদা মেটাতে সহায়তা মিলবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো:
বর্তমানে ১% উৎস কর কমিয়ে ০.০৫% করার প্রস্তাব করা হয়েছে। ফলে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, লবণ, ফলমূলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে।
স্মার্ট ফ্যামিলি কার্ড ও খাদ্য সহায়তা:
স্বাস্থ্য খাতে বরাদ্দ:
যুব উন্নয়ন ও উদ্যোক্তা সহায়তা:
জনসাধারণের প্রতিক্রিয়া:
বাজেট ঘোষণার পর লালবাগের বাসিন্দা শাহজাহান বলেন, “আমরা এত হিসাব বুঝি না, নিত্যপণ্যের দাম কমলেই বুঝি বাজেট ভালো। সরকার যে দাম কমানোর কথা বলেছে, সেটার বাস্তব প্রতিফলন দেখতে চাই।
এসআর