[email protected] বৃহঃস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩

রাতেই ঢাকাসহ কয়েক অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫ ৭:৫১ এএম

ফাইল ছবি

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে সকালেও দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ ধরনের ঝড়-বৃষ্টি স্বাভাবিক প্রাক-বৃষ্টিকালীন (কালবৈশাখী) বৈশিষ্ট্যের অংশ, যা এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায়।

এসআর

সম্পর্কিত খবর