[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ১:৪৫ এএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, শাহরিয়ার জামানের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে সম্ভাব্য জটিলতা এড়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর