[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

পুলিশ প্রশাসনে রদবদল, চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ৮:৪৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের চার জেলায় পুলিশ সুপার (এসপি) পদে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

পাশাপাশি এসপি পদমর্যাদার আরও দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সীগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নীলফামারীর এসপি মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

 

এ ছাড়া নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে।

 

জামালপুর জেলায় নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরগুনার বর্তমান পুলিশ সুপার মো. কুদরত ই খুদা। একই সঙ্গে এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

অন্যদিকে জামালপুরের বর্তমান পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদায়ন ও বদলির আদেশ কার্যকর করা হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর