রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে সকাল থেকে পল্লবী ইন্ডাস্ট্রিয়াল এলাকার বিভিন্ন পোশাক কারখানার সামনে শ্রমিকরা জড়ো হতে শুরু করেন।
একপর্যায়ে সেখানে কয়েক হাজার শ্রমিকের সমাগম ঘটে। এ সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়।
পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ/এইচ/টি