[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৬:২৮ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক বসে।

 

বৈঠকে সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি কয়েকটি আইনের খসড়া ও নীতিগত প্রস্তাব অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

 

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বৈঠক শেষে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

 

এতে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের সামনে বৈঠকের আলোচ্য বিষয় ও গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরবেন।

এফ/ডি

সম্পর্কিত খবর