[email protected] মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

গেম ও মুভি দেখে ব্যাংক ডাকাতির চেষ্টা, তিন কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪ ১১:২৮ এএম

ফাইল ছবি

ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চারের জন্য কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে তিন কিশোর।

আটক হওয়ার পর তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা, চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মঈদ এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া তিন কিশোর হলেন মো. লিয়ন মোল্লা নীরব (২২), মো. আরাফাত (১৬) ও সিফাত (১৬)। তারা কেরানীগঞ্জের বাসিন্দা। পুলিশ জানায়, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি কিডনি রোগীকে সাহায্য করার জন্য ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। এজন্য তারা ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করে। বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার উদ্দেশ্য ছিল তাদের।

পুলিশ সুপার আরও জানান, আটককৃত নীরবের কাছে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, যার মাধ্যমে তার বাড়ি গোপালগঞ্জে বলে জানা যায়।

এর আগে, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান জানিয়ে বলেন, গ্রেপ্তারের পর তিনজন তাদের নাম জানিয়েছে, তবে নামগুলো যাচাই করা হচ্ছে। তাদের মধ্যে দুজনের বয়স ১৪ বছর এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা করা হচ্ছে।

ডাকাতির ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে ফেলে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করা হয় এবং একটি সাদা মাইক্রোবাসে করে পুলিশ তাদের নিয়ে যায়।

র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দল অস্ত্রসহ আত্মসমর্পণ করে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হয়নি এবং অর্থ লোপাটের কোনো ঘটনা ঘটেনি।

 

এসআর

সম্পর্কিত খবর