[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা: আবহাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ১১:৩৬ এএম

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও

 ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

​আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস:

​সোমবার (২ নভেম্বর): সকাল ৯টার মধ্যে রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

​মঙ্গলবার (৩ নভেম্বর): সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

​বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ নভেম্বর): এ দুদিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। ৫ নভেম্বর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

​এছাড়া সংস্থাটি জানিয়েছে, আগামী ৫ দিন পর দেশের দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

এইচ/এম

সম্পর্কিত খবর