দেশের বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করা ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের একটি স্মারকের ভিত্তিতে প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের বর্তমান কর্মস্থল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এসআর