অভিযুক্ত: পুলিশের এসবি’র সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম, তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব
সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন ও শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা।
দুদকের সিদ্ধান্ত: ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রেজাউল আলম শাহীন: তার নামে ২৩ কোটি ৩২ লাখ টাকার বেশি অবৈধ নিট সম্পদ এবং ৪০টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
সানজিদা খানম টুম্পা: তার নামে ১২ কোটি ৯৭ লাখ টাকার বেশি নিট সম্পদ (যার ১২ কোটি ৩০ লাখ টাকার বৈধ উৎস নেই) এবং ২৭টি ব্যাংক হিসাবে প্রায় ৫৮ কোটি ৬২ লাখ টাকার লেনদেন পাওয়া গেছে।
আইনি ব্যবস্থা: আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭; দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।
এসআর