শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে তিন ধাপে নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চ পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম।
তিনি জানান, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় এসআরবি-১ দায়িত্ব পালন করছে। এসব অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তিন স্তরের নিরাপত্তাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।
এসআরবি-১-এর অধিনায়ক আরও বলেন, দুর্গাপূজা চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলা করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। উৎসবের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে বাহিনীর পক্ষ থেকে সতর্কতামূলক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এসআর