[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রংপুরের পথসভায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ১:০৪ পিএম

সংগৃহীত ছবি

ধর্ম ও বর্ণের ভিন্নতা থাকলেও দেশের সকল নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব রয়েছে বলে

 মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার।"

​মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলায় এই পথসভার আয়োজন করে বিএনপি। প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান, যার জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।

​এর আগে একই দিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রওনা হয়ে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর পৌঁছান তিনি। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

এসআর

সম্পর্কিত খবর