[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

রিয়াদের সব ফ্লাইট বন্ধ রাখছে বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

একই সঙ্গে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় এয়ারলাইনসটি।

তবে এ কার্যক্রম শুরু হবে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর।

শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে দুই দফায় ২১ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে জেদ্দা ও মদিনা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এসব রুট ব্যবহার করে যাত্রীরা সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের চাপ সামলাতে মদিনা রুটে সাময়িকভাবে বেশি আসনবিশিষ্ট উড়োজাহাজ ব্যবহার করছে বিমান।

এ ব্যবস্থা রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত বহাল থাকবে। সোমবার থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট চলাচল ও সময়সূচি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।

টিকিট, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও রিয়াদগামী ফ্লাইট আগামী ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।

এসআর

সম্পর্কিত খবর