[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

ভিসার মেয়াদ অতিক্রম করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬ ১১:৪৫ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে।

পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী ফৌজদারি মামলার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। এ বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

 

শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানের নির্ধারিত সময়সীমা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

বার্তায় বলা হয়েছে, ভিসা বা অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদিত সময়ের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের সুযোগ হারানোর আশঙ্কা রয়েছে। এ ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

 

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসা ও অভিবাসনসংক্রান্ত তথ্য কনস্যুলার কর্মকর্তারা পর্যালোচনা করতে পারেন। আবেদনকারীর অতীতের অভিবাসন রেকর্ডে কোনো নিয়ম লঙ্ঘনের তথ্য থাকলে তা যাচাইয়ের সময় সামনে আসতে পারে।

 

দূতাবাসের বার্তায় অভিবাসন আইন ও ভিসাসংক্রান্ত শর্ত যথাযথভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অবস্থানের পরিকল্পনা করার আগে অনুমোদিত সময়সীমা ও সংশ্লিষ্ট নিয়ম সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর