[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

পরীক্ষাকেন্দ্রে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ৯:৩৪ পিএম

সংগৃহীত ছবি

পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ছবি তুলে কেন্দ্রের বাইরে পাঠানোর চেষ্টা করার অভিযোগে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম রেশমা আক্তার (২৫)। তাঁর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট এলাকায়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তোলেন ওই পরীক্ষার্থী। পরে সেগুলো বাইরে পাঠানোর চেষ্টা করলে কেন্দ্রের দায়িত্বে থাকা পরিদর্শকের নজরে বিষয়টি আসে। এরপর তাঁকে আটক করা হয়।

 

ঘটনার পর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দেন।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

 

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে।

এসআর

সম্পর্কিত খবর