দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী ও আধুনিক করতে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে কমিটিকে আগামী দুই মাসের মধ্যে বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাজের প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা আয়োজন করা হবে। এ ছাড়া কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে তা আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে কমিটি সুপারিশ তৈরি করবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে।
এসআর