[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

আজ বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনী দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ১১:১০ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলমান তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে

 অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর সমাপনী দিন আজ সোমবার (৫ অক্টোবর)।

​সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে সকাল সাড়ে ৯টা থেকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একযোগে পাঁচটি রুদ্ধদ্বার সেশন শুরু হয়। পুরো দিনে জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, মধ্যম শক্তির কূটনীতি, ন্যায়বিচার ও বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব নিয়ে একাধিক আলোচনা অনুষ্ঠিত হবে।

​আজকের দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত:

​সকাল ১১:০০ টা: ‘হোয়েন আ নেশন ফেসেস দ্য রাইজিং সি’ শীর্ষক মূল আলোচনা শুরু হয়। এতে বক্তব্য দেবেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। এরপর বিনিয়োগ ও কৌশলগত পুঁজি নিয়ে দেশি-বিদেশি অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা আলোচনায় অংশ নেবেন।

​দুপুর: ‘দ্য নিউ স্ট্র্যাটেজিক মিডল’ শীর্ষক সেশনে নাশিদসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।

​দুপুর ২:৩০ টা: ‘জাস্টিস, অ্যাকাউন্ট্যাবিলিটি অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন’ শীর্ষক সেশনে ন্যায়বিচার, জবাবদিহি ও জাতীয় পুনর্মিলন নিয়ে আলোচনা হবে।

​বিকেল ৩:৩০ টা: ‘হোয়াই দ্য বে ম্যাটারস টু দ্য ওয়ার্ল্ড’ সেশনে বঙ্গোপসাগরের বৈশ্বিক ও কৌশলগত গুরুত্ব তুলে ধরা হবে।

​বিকেল ৪:৩০ টা: ‘দ্য মেজার অব প্রোগ্রেস’ সেশনে বক্তব্য দেবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।

​বিকেল ৪:৪০ টা: সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী সংলাপের সমাপ্তি ঘটবে।

​সন্ধ্যা: আমন্ত্রিত অতিথিদের জন্য ‘আনটিল উই মিট এগেইন’ শীর্ষক সমাপনী নৈশভোজ অনুষ্ঠিত হবে।

​উল্লেখ্য, এটি সিজিএস আয়োজিত বিওবিসি সম্মেলনের পঞ্চম আসর। গত শনিবার (৩ অক্টোবর) সকালে "ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন" প্রতিপাদ্য নিয়ে এই আন্তর্জাতিক সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসআর

সম্পর্কিত খবর