চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা সংলগ্ন পরিবেশ অধিদপ্তরের পাশের একটি বৈদ্যুতিক
খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সময় স্থানীয়রা হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখেন এবং মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এসআর