শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকায় আরও একদিন যোগ করেছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর ছুটি ঘোষণার অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারের নতুন ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
এর ফলে দুর্গাপূজার ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন।
এসআর