[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

অক্টোবরে মাত্র ১ দিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ এএম

সংগৃহীত ছবি

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে

 দুই দিন। এই ছুটির সঙ্গে মাত্র একদিন অতিরিক্ত ছুটি পরিচালনা করতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হচ্ছে।

​শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। তবে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস কার্যক্রম যথারীতি খোলা থাকবে। কোনো কর্মী যদি বৃহস্পতিবারের এই একদিনের ছুটি নিতে পারেন, তবে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট টানা পাঁচ দিন ছুটি কাটানো সম্ভব হবে।

​সরকারি ছুটির সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত বন্ধ থাকে, তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলে নির্দিষ্ট শাখা বা বিশেষ সেবা সচল থাকতে পারে। এছাড়া এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে। অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মী এবং গণমাধ্যমকর্মীদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী ছুটির মধ্যেও দায়িত্ব পালন করতে হতে পারে। ফলে সরকারি ছুটি দুই দিন হলেও পেশাভেদে তা সবার জন্য একইভাবে প্রযোজ্য হবে না।

এসআর

সম্পর্কিত খবর