[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

ঢাকার বাতাসের মান আজও ‘সহনীয়’: বৈশ্বিক বায়ুদূষণ সূচকে ২২তম স্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩৪ এএম

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ৭৭ স্কোর নিয়ে ২২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের

 রাজধানী ঢাকা। বায়ুমানের এই স্কোরের ভিত্তিতে আজ ঢাকার বাতাসকে মাঝারি বা ‘সহনীয়’ শ্রেণির বলে গণ্য করা হচ্ছে।

​রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’ (IQAir)-এর হালনাগাদ তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

​আইকিউএয়ার-এর প্রকাশ করা সূচক বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় ১৯৯ স্কোর অর্জন করে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। তালিকায় ১৮০ স্কোর তুলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। ১৭৯ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৭২ এবং ১৫৪ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি।

​বায়ুমানের বৈশ্বিক মানদণ্ড অনুসারে, একিউআই (AQI) স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ‘ভালো’ বাতাস হিসেবে ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ মানের বায়ু ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ পৌঁছালে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর’ (শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তি) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়। অপরদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে সার্বিকভাবে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক আবহাওয়া হিসেবে গণ্য করা হয়ে থাকে।

এসআর

সম্পর্কিত খবর