[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’র সভার রেকর্ড অব ডিসকাশনসের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়। পরবর্তী সময়ে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।

 

ডিএমপির পাঠানো চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, কোর কমিটির সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো মূল চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

 

নির্দেশনার আলোকে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর