[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২:৩৮ পিএম

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তবে ইসির ঘোষিত এসব তারিখ সম্পর্কে সরকার অবগত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকেই তারা জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের কয়েকটি ধাপের সময়সূচি ঘোষণা করেছে।

কিন্তু এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে ইসির কোনো যোগাযোগ বা আলোচনা হয়নি।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে।

তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা করা হয়। এরপর নির্বাচনের তারিখ ও বাজেট ঘোষণা করা হয়।

মীর শাহে আলম আরও বলেন, এবার নির্বাচন কমিশন যে সময়সূচি ঘোষণা করেছে, তা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ফলে ইসির ঘোষিত নির্বাচনের তারিখ সম্পর্কে সরকার কোনো তথ্য জানে না।

এসআর

সম্পর্কিত খবর