[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে

 শহীদ হওয়া দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

​অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ পরিবারদের জন্য স্থায়ী ঠিকানায় একটি করে বাড়ি নির্মাণ, স্ত্রীদের চাকরি এবং সন্তানদের জন্য মাসিক ভাতার ব্যবস্থার কথা জানানো হয়েছে।

​গত ৯ সেপ্টেম্বর হাটহাজারীতে গোলা বিস্ফোরণে সৈনিক আবু বকর সিদ্দিক এবং সৈনিক মো. তাসনিম রিফায়াত শহীদ হন; সাক্ষাতে তাদের নিজ নিজ স্ত্রী, সন্তান ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর