[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ

 করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

​মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুই দেশের সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা করেন।

​রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার চলমান উন্নয়ন কাজ ভবিষ্যতে আরও গতিশীল হবে।

​বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাচে লিং শুয়ান এবং রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর