চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা।
গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার।
সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।
অর্থবছরের তুলনামূলক হিসাবে চলতি সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার দেশে উল্লেখযোগ্য পরিমাণ বেশি রেমিট্যান্স এসেছে।
এসআর