[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি দেশ ছাড়েন।

 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্ত্রীকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন চিফ হুইপ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৭ ফ্লাইটে করে তারা যাত্রা করেন।

 

ওমরাহর আনুষ্ঠানিকতা শেষে আগামী ২০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে চিফ হুইপ নূরুল ইসলাম মনির।

এসআর

সম্পর্কিত খবর