বাংলাদেশ সচিবালয়ে প্রচলিত নিয়ম ভেঙে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় উঠে কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ
পর্যালোচনা বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ বৈঠকে তিনি ভিআইপি লিফট ব্যবহার না করে সরাসরি হেঁটে ওপরে ওঠেন, যা উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি করে।
কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের পর্যালোচনায় দেশের সার্বিক কৃষি পরিস্থিতি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সার ও বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর থেকেই তারেক রহমান প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে একের পর এক প্রথাভাঙা উদ্যোগ নিয়ে চলেছেন। ভিআইপি প্রটোকল এড়িয়ে বাসে চড়ে যাতায়াত করা, ঢাকায় চলাচলের সময় সড়ক চলাচলে কড়াকড়ি তুলে দেওয়া কিংবা সাধারণ পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার মতো বিষয়গুলো তিনি নিয়মিতই করছেন। সচিবালয়ে সিঁড়ি ব্যবহারের এই সাম্প্রতিক ঘটনাটি তার সেই ধারাবাহিক প্রথাভাঙা আচরণেরই অংশ।
এসআর