দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বর্ধিত দাম কার্যকর হয়েছে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
এর আগে প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ফলে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
এদিকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।
২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।
এর আগে টানা তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেই ধারাবাহিকতা শেষ করে এবার মূল্য বাড়ানোর ঘোষণা এলো।
এসআর