[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ৬:৫৫ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ করার প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ আগ্রহের কথা জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। এ সময় বাংলাদেশের জনগণের প্রতি নিজের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

 

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

 

চিঠিতে বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের এই উদ্যোগে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্মরণ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

এসআর

সম্পর্কিত খবর